ঈদে ভিআইপি-সাধারণ বন্দির একই খাবার, থাকছে বিশেষ মেনু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ২১:০০
ঈদের দিনটি বছরের আর দশটা দিনের মতো নয়। সবাই মাতে আনন্দ-উচ্ছ্বাসে। কারাগারেও কোনো ভেদাভেদ থাকে না। আনন্দের ছোঁয়া লাগে কারাগারের উঁচু দেওয়ালের ভেতরেও। কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে নামাজ আদায় করেন সব শ্রেণির বন্দি।
শত বিষাদের মধ্যেও লোহার শিকল আর নির্জন কক্ষে ঈদের সকালটা হয়ে ওঠে ভিন্ন রকম। বন্দিদের চোখে-মুখে ভেসে ওঠে একটুখানি উচ্ছ্বাস, আরও বেশি মনে পড়ে পরিবারের কথা, প্রিয়জনের স্মৃতি কিংবা ঘরের রান্নার স্বাদ। এসব বিষয় ভেবে ঈদের দিন কারাগারে আয়োজন করা হয় বিশেষ খাবার। সেই খাবারে শুধু স্বাদ নয়, থাকে ভালোবাসার ছোঁয়াও।
- ট্যাগ:
- বাংলাদেশ