You have reached your daily news limit

Please log in to continue


ফ্যামিলি কার্ড নিয়ে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গত বুধবার (১৮ মার্চ) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। আজ শুক্রবার সকালে শোকজ নোটিশ পাওয়ার কথা জানান শাহ আলম।

নোটিশে বলা হয়, ‘যারা বিএনপির এই মিটিংয়ে আসেনি, তারা পারিবারিক কার্ড পাবে না’ বক্তব্য দিয়ে শাহ্‌ আলম শানু জনমনে বিভ্রান্তি তৈরি করেছেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—মর্মে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন