যুদ্ধের মধ্যে ঈদ যেমন

প্রথম আলো প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৬:১৬

না, আজিজা আহমেদের কোনো পরিকল্পনা নেই এই ঈদে। না কোনো খাবারদাবারের আয়োজন, না সন্তানদের জন্য কোনো উপহার কেনা। যুদ্ধের মধ্যে লেবাননে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রং হারিয়েছে উৎসব। ‘এই ঈদুল ফিতরে উদ্‌যাপনের কিছু নেই,’ বলছিলেন তিনি।


লেবাননের রাজধানী বৈরুত থেকে দুবাই, মানামা, জেরুজালেম—কোথাও ঈদের চেনা আনন্দ নেই। যুদ্ধের মধ্যে লাখো মুসলমানের পবিত্র রমজান মাসটি কেটেছে কষ্টে। আজ শুক্রবার সেখানে ঈদ এসেছে, কিন্তু আনন্দ আসেনি।


৩৯ বছর বয়সী আজিজা আহমেদ তাঁর স্বামী ও তিন ছেলেকে নিয়ে বৈরুতের পুরোনো ছোট একটি অ্যাপার্টমেন্টে থাকেন। ওই অ্যাপার্টমেন্টে বর্তমানে ১২ জন থাকছেন। আজিজা আহমেদ বলেন, ‘এখানে ঈদ আনন্দের উপলক্ষ নয়। আমাদের কাছে কোনো অর্থকড়ি নেই। যারা বাস্তচ্যুত, তারা তো ঘরেই ফিরতে পারছে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও