পূর্ব চীন সাগরে হাজারো জাহাজের রহস্যময় ‘মহড়া’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৫:০১
প্রশান্ত মহাসাগরে চীনের সাংহাই উপকূলে এক রহস্যজনক দৃশ্য দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে পূর্ব চীন সাগরে নতুন কোনো দ্বীপ জেগে উঠেছে। তবে আসলে ঘটনাটি ভিন্ন! সেখানে কয়েক হাজার বাণিজ্যিকভাবে মাছ ধরার জাহাজ এমন সামরিক অভিযানের ভঙ্গিতে অবস্থান করছে! প্রায় ১ হাজার ২০০ বাণিজ্যিক জাহাজ সমান্তরাল ভঙ্গিতে এমনভাবে অবস্থান নিতে দেখা যায়। গত সপ্তাহে এই ঘটনা দৃষ্টিনন্দন হলেও বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের চীন-বিশেষজ্ঞ ও সামরিক বিশ্লেষকদের মতে, এটি সাধারণ কোনো মাছ ধরার ঘটনা নয়। তাঁরা মনে করছেন, চীন তাদের সাধারণ নাগরিক বা বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে আসলে ‘ডি-ফ্যাক্টো’ নৌ-মহড়া চালাচ্ছে।