You have reached your daily news limit

Please log in to continue


উৎসবের সামাজিক সম্পর্ক

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের দুটি বড় উৎসব—একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আযহা। গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায় উৎসব দুটি একযোগে পালন করে থাকে। বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মতো, বাঙালি মুসলমানেরও ধর্মীয়-সাম্য ও সাম্প্রদায়িক-সম্প্রীতির সাংস্কৃতিক বড় জাগরণ—ঈদ উৎসব।

সব ধরনের ক্লেদ-কলুষতা-ভেদাভেদ ভুলে সমাজের আপামর ধনী-গরিব ঈদ উৎসবে খোলা আকাশের নিচে এক কাতারে সামিল হন। ঈদের নামাজ আদায় করে সবাই আনন্দ উদযাপনে মেতে ওঠে।

যে যার সাধ্যমতো এই দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। সব ধরনের হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষে-মানুষে আনন্দের বন্যা বয়ে যায় ঈদ উৎসবে। তবে ঈদের আনন্দ যেমন অসীম, ঠিক তেমনি তার অন্তর্গত তাৎপর্য ও ভাবাদর্শ অনেক গভীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন