ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কাতারের এলএনজি স্থাপনা মেরামতে লাগবে ৫ বছর, ভুগবে বাংলাদেশ

প্রথম আলো প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:০৯

ইরানে গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার পর কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় তেহরানের হামলায় স্থাপনাটির রপ্তানি সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে ও স্থাপনা মেরামত করতে ৩ থেকে ৫ বছর লাগতে পারে।


গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাবি এ কথা জানিয়েছেন।


আল-কাবি বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে কাতার এবং এ অঞ্চল এমন কোনো হামলার শিকার হবে। বিশেষ করে পবিত্র রমজান মাসে আমাদেরই এক মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের কাছ থেকে এভাবে আক্রান্ত হওয়াটা অকল্পনীয় ছিল।’


গত বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এটির একটি অংশ কাতারের।


সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও