ডিজনির দায়িত্ব নিলেন জশ ডি আমারো
বণিক বার্তা
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:০২
নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ডিজনি। প্রতিষ্ঠানটির নতুন সিইও জশ ডি আমারো এ খবর এতদিনে পুরনো হয়ে গেছে।
নতুন খবর হলো তিনি বুধবার দায়িত্ব নিয়েছেন। ডিজনির শেয়ারহোল্ডারদের বার্ষিক মিটিংয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘আমি এ দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। আশা করছি টিমের সঙ্গে মিলে ডিজনির পরবর্তী অধ্যায়টিকে সাজাতে সফল হব।’