সহজে ঈদ সালামি আদায় করবেন যেভাবে
ঈদে অনলাইন কিংবা অফলাইনে একটা প্রশ্ন ঘুরেফিরে আসে— সালামি। কার কাছ থেকে কত সালামি ‘আদায়’ করা যাবে! বর্তমানে সরাসরি নয় অনলাইনে সালামি আদায় করার প্রবণতা বেশ বেড়েছে।
সালামি আদায় করে নেওয়া অত্যন্ত আনন্দের, তবে বুদ্ধি খাটিয়ে আদায় করার মজাটাও ভিন্ন। অবশ্যই সবই হতে হবে হাসি-ঠাট্টার ভেতরে, ভদ্রতার সঙ্গে।
সালামি আদায়ের করতে হয় কৌশলে। যে যত কৌশলী হবেন, তত সহজে সালামি আদায় করতে পারবেন।
ডিজিটাল সালামি
বর্তমানে ঈদের আগে ডিজিটাল যুগ—মোবাইল ব্যাংকিং বা অনলাইন ট্রান্সফারেও সালামি পাঠানোর চল বেড়েছে। তাই সরাসরি দেখা না হলেও শুভেচ্ছা জানিয়ে সালামি পাওয়ার সুযোগ থাকছে। সরাসরি দেখা না হলেও মেসেজ বা ফোনে শুভেচ্ছা জানালে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ে সালামি পাঠিয়ে দেন।
টাইমিং
সালামি আদায়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে—সময় মতো হাজির হওয়া। ঈদের নামাজ শেষে যখন বড়রা ভালো মুডে থাকেন, তখনই সালাম দেওয়ার সেরা সময়। ঈদের নামাজ শেষে বড়দের সামনে গিয়ে হাসিমুখে সালাম দিলে বেশিরভাগ ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয় না। তবে দেরি করলে হাতছাড়া।
হাসিমুখ আর ভদ্রতা
মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকলে কেউ সালামি দিতে খুব আগ্রহী হয় না। কিন্তু হাসিমুখে “ঈদ মোবারক” বলে সালাম দিলে বড়রাও খুশি হয়ে যান, আর সেই খুশির সঙ্গেই আসে সালামি।
নেটওয়ার্কিং
শুধু নিজের ঘরেই বসে থাকলে হবে না। আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়ান, খোঁজখবর নিন। এক বাড়ি থেকে আরেক বাড়ি—এভাবেই সালামির সম্ভাবনা বাড়ে।
স্মার্ট রিমাইন্ডার
অনেকে ভুলে যেতে পারেন। তখন হালকা মজার ছলে বলা যেতে পারে, “আজ তো ঈদ!”—ইঙ্গিতটা বেশিরভাগ সময়ই কাজ করে। তবে অবশ্যই যেন সেটা অশোভন না হয়।
- ট্যাগ:
- লাইফ
- টিপস এন্ড ট্রিকস্
- ঈদ সালামি