চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:৫০

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।


আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ কথা জানান।


মন্ত্রী বলেন, 'দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকালের পরদিন শনিবার ঈদুল ফিতর পালিত হবে।'


তিনি আরও বলেন, '২১ মার্চ শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।'


এ সময় মন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও