You have reached your daily news limit

Please log in to continue


ঈদে প্রিয়জনকে গ্যাজেট উপহার দিতে পারেন

ঈদ মানে আনন্দ, এই বিশেষ দিনে প্রিয়জনকে কিছু উপহার দিয়ে খুশি করা যায়। ফুল, গয়না বা জামাকাপড় এখন খুব সাধারণ মনে হতে পারে। এই প্রযুক্তি নির্ভর যুগে সবচেয়ে স্মার্ট এবং ব্যবহারিক উপহার হতে পারে গ্যাজেট। এমন কিছু গ্যাজেট আছে যা আপনার প্রিয়জনের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং তাতে আপনার পকেটেও বড় চাপ পড়বে না। জেনে নিন কোন কোন গ্যাজেট উপহার হিসেবে দারুণ হতে পারে-

এলইডি রিং ট্রাইপড

বর্তমানে অনেকেই ইনস্টাগ্রামে রিলস বানান। সেক্ষেত্রে কাজে আসতে পারে এলইডি রিং ট্রাইপড। গানের ছন্দ মিলিয়ে সেরা রিলস বানানোর জন্য এই ধরনের ট্রাইপডের জুড়ি মেলা ভার। বাজারে তো বটেই, হাতে সময় না থাকলে অনলাইনেও অর্ডার করতে পারেন। দামও হাতের নাগালেই।

ওয়্যারলেস স্পিকার

আপনার প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে তার জন্য সেরা উপহার হতে পারে ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পছন্দের গান চালাতে পারেন এই স্পিকার। অথবা বাড়িতে একলা থাকার সময়ও উপভোগ করতে পারেন ব্লুটুথ স্পিকার। অনলাইনে এটি ৫০০-১০০০ টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন