ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৩:৫৭

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাও করা যায় না। হাতের রঙিন কারুকাজ শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং পুরো উৎসবের পরিবেশকেও প্রাণবন্ত করে তোলে।


তবে মেহেদি যত সুন্দর হোক না কেন, রং যদি ফিকে হয়ে যায়, তাহলে পুরো খাটনিই ভেঙে যেতে পারে। তাই শুধু মেহেদি দেওয়াই যথেষ্ট নয়, ঠিকমতো যত্ন নেওয়াও জরুরি।


অনেকেই অভিযোগ করেন, তাদের হাতে মেহেদি কখনোই গাঢ় আসে না। আসলে মেহেদির রং নির্ভর করে ত্বকের ধরন, স্কিন টোন এবং হাতের টেক্সচারের ওপর। একই ব্র্যান্ডের মেহেদি ব্যবহার করলেও একেকজনের হাতে রং একেক রকম দেখা দেয়। গাঢ় রং পেতে চাইলে প্রাকৃতিক উপায় ও কিছু ছোট টিপস মেনে চলা ভালো।


আসুন জেনে নেওযা যাকমেহেদির রং গাঢ় করার উপায়গুলো কী কী-


১. লেবু ও চিনি ব্যবহার


মেহেদির রং গাঢ় করতে যুগ যুগ ধরে ব্যবহৃত পদ্ধতি হলো লেবু ও চিনি। এক কাপ পানি গরম করুন এবং এতে চিনি মিশিয়ে ঘন করে নিন। ঠান্ডা হলে এতে লেবুর রস মিশিয়ে নিন। মেহেদি শুকিয়ে গেলে এই মিশ্রণটি হাতে লাগালে রং গাঢ় হবে।


২. লবঙ্গের ধোঁয়া


মেহেদির রং গাঢ় লাল করতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। মেহেদি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এবং নকশা থেকে শুকনো মেহেদি তুলে ফেলার পর (পানি ব্যবহার ছাড়া) লবঙ্গের ধোঁয়া বা ভাপ ব্যবহার করুন। একটি প্যানে কয়েক টুকরো লবঙ্গ নিয়ে ভালোভাবে গরম করুন। ধোঁয়া উঠতে শুরু করলে হাত প্যানের উপরে রাখুন। হিট যতক্ষণ সহনীয় মনে হয়, ততক্ষণ হাত রাখুন। এতে মেহেদির রং গাঢ় লাল হবে।এছাড়া দুই হাতে লবঙ্গের তেল মেখেও রং আরও উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও