You have reached your daily news limit

Please log in to continue


ফ্রিজের জমাট বরফ গলানোর পন্থা

ফ্রিজ যেন ঘরের সবচেয়ে ব্যস্ত যন্ত্র। খাবার ঠাণ্ডা রাখে, মাছ-মাংস সংরক্ষণ করা, পানি জমিয়ে বরফ দেওয়া আরও কত কাজ!

তবে যখন ফ্রিজের ভেতরে বরফের স্তর জমতে শুরু করে, তখনই শুরু হয় ঝামেলা। ড্রয়ার আটকে যায়, খাবার ঠাণ্ডা হতে দেরি হয়, খাবারের গন্ধ আটকে থাকে, কম্প্রেসর অতিরিক্ত চাপে চলে— বিদ্যুৎ বিল বেড়ে যায়।

যাদের ফ্রিজে ‘অটো-ডিফ্রস্ট’ বা ‘ডিফ্রস্ট বাটন’ নেই, তাদের তো নিয়মিত বরফ পরিষ্কার করতেই হয়।


রাজধানী মোহাম্মদপুরের ‘হোলসেল ইলেকট্রনিক্স সিটি’র কর্ণধার ফয়সাল হোসেন বলেন, “ফ্রিজে বরফ জমার মূল কারণ বাইরের গরম-আর্দ্র বাতাস ভেতরে ঢোকা। দরজার সিল আলগা থাকলে, দরজা ঠিকমতো বন্ধ না হলে বা দীর্ঘ সময় খোলা রাখলে এই সমস্যা বাড়ে। তবে ঘরের সাধারণ জিনিস দিয়েই ৩০ থেকে ৪৫ মিনিটে বরফ পরিষ্কার করা যায়।”

ফ্রিজ বন্ধ করে খাবার সরানো

প্রথমেই ফ্রিজের প্লাগ খুলে ফেলতে হবে। নিরাপত্তার জন্য এটি জরুরি। ভেতরের সব খাবার বের করে বরফ প্যাক বা কুলার ব্যাগে রাখুন, যাতে ঠাণ্ডা থাকে।

ফ্রিজের চারপাশে পুরু তোয়ালে বিছিয়ে দিতে হবে যাতে গলে যাওয়া পানি শুষে নেয়।

গরম পানির বাটি দিয়ে বাষ্পের কাজ

এটি সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ উপায়। একটি ‘হিট-প্রুফ’ বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে ফ্রিজের ভেতরে একটা তোয়ালের ওপর রাখতে হবে।

দরজা বন্ধ করে ১০-১৫ মিনিট রাখলে বরফ আলগা করে দেবে বাষ্প। নরম হয়ে গেলে প্লাস্টিকের চামচ দিয়ে চেঁছে তুলতে হবে বরফ।

পুরু বরফ হলে দুয়েকবার গরম পানি বদলে দিতে হতে পারে।

প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে চাঁছা

কখনও ধাতব ছুরি বা চামচ ব্যবহার করা যাবে না। করলে ফ্রিজের ভেতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল নষ্ট হয়ে যেতে পারে।

প্লাস্টিকের স্প্যাচুলা, আইস স্ক্র্যাপার বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না, আলতো করে তুলতে হবে বরফ গললে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন