ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

বিডি নিউজ ২৪ ইরান প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৩:৪৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ক্রুদ্ধ ইসরায়েল ‘হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে’ ইরানের গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে আক্রমণ চালিয়েছে, তবে ইরান প্রতিশোধমূলক হামলা না চালালে ইসরায়েলও আর এ ধরনের কাজ আর করবে না।


বুধবার ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর তেলের দাম আরও বেড়ে গেছে আর পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে তেল, গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। ইতোমধ্যে তারা কাতার ও সৌদি আরব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


যুদ্ধের এই তীব্রতা বৃদ্ধি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নজিরবিহীন বিঘ্ন তৈরি করেছে আর প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে তুলেছে, যিনি প্রায় চার সপ্তাহ আগে ইরানে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যোগ দেন।


বুধবার বিকালে ইরান কাতারের রাস লাফান জ্বালানি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে কাতারের রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল কোম্পানি কাতারএনার্জি জানিয়েছে। রাস লাফান জ্বালানি শিল্প এলাকা বিশ্বজুড়ে সরবরাহকৃত জ্বালানির ২০ শতাংশের যোগান দেয়।


সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে, পাশাপাশি দেশের পূর্বাঞ্চলের এক গ্যাস স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা প্রতিরোধ করেছে।


রয়টার্স জানিয়েছে, ইরান বৃহস্পতিবার আবার কাতারের গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে আর সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্যস্থল করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও