You have reached your daily news limit

Please log in to continue


মেসির মাইলফলকের দিনে কনকাকাফে মিয়ামির বিদায়

পেশাদার ফুটবলের ইতিহাসে বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহাতারকার গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিয়ামি। তবে ৭৪ মিনিট পর্যন্ত লিড ধরে রাখার পর ন্যাশভিলে-এর কাছে গোল হজম করে তারা। ফলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হলেও, অ্যাওয়ে গোলের নিয়মে কনকাকাফ থেকে বিদায় নিতে হয়েছে মিয়ামিকে।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল মিয়ামি। দ্বিতীয় লেগেও ১-১ সমতা থাকলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধায় এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ন্যাশভিল। তাদের হয়ে গোল করেন ক্রিস্টিয়ান এসপিনোজা।

ম্যাচে সার্বিকভাবে আধিপত্য ছিল এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিরই। হাভিয়ের মাশ্চেরানো-এর দল ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট ৯টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ন্যাশভিলের ৩টি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে ছিল, আর সেটিই গোল হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন