You have reached your daily news limit

Please log in to continue


মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, টিকিটের লাইনে দীর্ঘ অপেক্ষা

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন মানুষ। গত কয়েকদিনের মতো আজ বৃহস্পতিবারও (১৯ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি বাস সব আসনে যাত্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে টার্মিনাল ছেড়ে যাচ্ছে।

এদিন সরেজমিনে মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়। অনেকেই আগেভাগে অনলাইনে বা সরাসরি টিকিট সংগ্রহ করলেও শেষ মুহূর্তে বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য অনেককে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

টার্মিনাল ও এর আশপাশে গাড়ির অপেক্ষায় থাকতেও দেখা গেছে অনেক যাত্রীকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনাল এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্যরা তৎপর। 

কথা হলে ঈশ্বরগঞ্জ পরিবহনের কাউন্টার মাস্টার জুয়েল জানান, গতকাল বুধবারের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা কম। তবে ভোরের আলো ফোটার পর থেকে সকাল পর্যন্ত যাত্রীর চাপ বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন