রানওয়ে ছাড়াই উড়বে মার্কিন সেনার নতুন এই সুপারপ্লেন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:৩০

দীর্ঘদিন ধরে বিশ্বের বিস্ময়কর কিছু উন্নত প্রযুক্তির প্লেন তৈরির উৎস হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গবেষণা ও উন্নয়ন সংস্থা ডারপা। তাদের নতুন উদ্ভাবনটি সেই ধারাকেই অব্যাহত রেখেছে।


প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার প্রতিবেদনে লিখেছে, মার্কিন সামরিক বাহিনী ও ডারপা যৌথভাবে নিয়ে আসছে ‘ভবিষ্যতের প্লেন’। এ প্রযুক্তি একইসঙ্গে হেলিকপ্টারের মতো যেকোনো জায়গায় নামতে ও জেট প্লেনের মতো প্রচণ্ড গতিতে ছুটতে পারবে।


শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘স্প্রিন্ট এক্স-৭৬’ উন্মোচন করেছে ডারপা। এ প্রযুক্তি সামরিক বিভিন্ন প্লেনকে রানওয়ের ওপর নির্ভর না করেই উচ্চগতিতে ওড়ার সক্ষমতা দেবে।


ডারপা এই ধারণাটি নিয়ে কাজ শুরু করেছিল যুদ্ধক্ষেত্রের এক কঠিন সমস্যা সমাধানের কথা ভেবে যে, কীভাবে এক ‘উচ্চগতির প্লেনের প্রয়োজনীয়তা ও ধীরগতির হেলিকপ্টারের যেকোনো জায়গায় অবতরণের নমনীয়তাকে’ একসঙ্গে মেলানো যায়।


স্প্রিন্ট-এর পূর্ণরূপ ‘স্পিড অ্যান্ড রানওয়ে ইন্ডিপেনডেন্ট টেকনোলজিস’। যার মূল লক্ষ্য, এমন এক নতুন ধরনের প্লেন তৈরি করা, যা জেট প্লেনের মতো প্রচণ্ড গতিতে উড়তে, আবার হেলিকপ্টারের মতো যেকোনো ছোট জায়গায় নামতে বা সেখান থেকে উড্ডয়ন করতে পারবে।


এক্স-৭৬ দেখতে কেমন হবে বর্তমানে তার কিছু নমুনা ছবি প্রকাশ করেছে ডারপা। তবে প্লেনটি তৈরির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। বিখ্যাত কোম্পানি ‘বেল টেক্সট্রন ইনকর্পোরেটেড’ এ প্রোটোটাইপ বা পরীক্ষামূলক প্লেনটি তৈরির কাজ শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও