You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে নাগরিকদের লোকেশন ডেটা কিনছে এফবিআই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) আবারও দেশটির সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনা শুরু করেছে। বিশেষ করে নাগরিকদের বর্তমান অবস্থান বা লোকেশন ডেটা সংগ্রহের বিষয়টি সামনে আসায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বুধবার মার্কিন আইনপ্রণেতাদের সামনে উপস্থিত হয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। তিনি জানান, বিভিন্ন ফেডারেল তদন্তে সহায়তার জন্য তারা বাণিজ্যিকভাবে বাজার থেকে এসব তথ্য সংগ্রহ করছেন।

২০২৩ সালের পর এই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করলেন। জানা গেছে, মূলত বিভিন্ন ডেটা ব্রোকারদের কাছ থেকে এসব তথ্য কেনা হয়। এই ব্রোকাররা স্মার্টফোনের সাধারণ মোবাইল অ্যাপ ও গেম থেকে ব্যবহারকারীদের অজান্তেই তাদের লোকেশনসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে।

এর আগে সাবেক পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছিলেন যে, সংস্থাটি আগে তথ্য কিনলেও মাঝে তা সক্রিয় ছিল না। তবে বর্তমান প্রেক্ষাপটে ওরেগনের সিনেটর রন ওয়াইডেন যখন প্রশ্ন তোলেন যে ভবিষ্যতে এফবিআই এই তথ্য কেনা বন্ধ করবে কি না, তখন পরিচালক কাশ প্যাটেল সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনের স্বার্থে এফবিআই ‘সব ধরনের বৈধ উপায়’ ব্যবহার করতে পিছপা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন