You have reached your daily news limit

Please log in to continue


ঈদ উদযাপনের জন্য ৫টি স্বাস্থ্য পরামর্শ

রোজার শেষ এবং ঈদ উদযাপনের মুহূর্ত এসে গেছে। এই সময় খাওয়া-দাওয়া এবং জীবনযাত্রার অস্বাস্থ্যকর অভ্যাস মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাকিয়া হক এই ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য দিয়েছেন পাঁচটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা।

খাদ্য গ্রহণে পরিমিতি বজায় রাখুন

ঈদের দিনে মিষ্টি, তেল-চর্বিযুক্ত খাবার এবং মাংসের অতিরিক্ত সেবন স্বাভাবিকভাবেই বেশি হয়ে যায়। ডা. সাকিয়া হক বলেন, ‘রোজার পর দীর্ঘ ক্ষুধার কারণে কেউ কেউ অতিরিক্ত খাবারের দিকে ঝুঁকে পড়েন। এটি হজমে সমস্যা, এসিডিটি এবং পেট ফাঁপা হওয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। তাই খাবার অবশ্যই পরিমিত পরিমাণে গ্রহণ করুন।’

পর্যাপ্ত পানি পান করুন

রোজা শেষে দেহ পানিশূন্য অবস্থায় থাকে। তাই ঈদের দিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. সাকিয়া হক পরামর্শ দেন, খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে পানি, লেবুর শরবত বা দুধ-দই জাতীয় পানীয় ব্যবহার করুন। এটি হজম প্রক্রিয়া সুগম করবে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমাবে।

নিয়মিত শারীরিক কার্যক্রম অব্যাহত রাখুন

ঈদের আনন্দে অনেকেই শারীরিক পরিশ্রম বা হাঁটা-দৌড়ের অভ্যাস ভুলে যান। কিন্তু ডা. সাকিয়া হক বলেন, হালকা শারীরিক অনুশীলন, যেমন হাঁটা বা ছোটখাটো ব্যায়াম অব্যাহত রাখলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন