মাথার ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন ছুটে যায়
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:১২
‘মাথার ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন ছুটে যায়। কখনো আকাশেই সেগুলো ধ্বংস হচ্ছে, কখনো বিকট শব্দে আঘাত হানছে। শব্দ পেলেই আমরা দৌড়ে জাহাজের সুরক্ষিত কক্ষে আশ্রয় নিচ্ছি।’
পারস্য উপসাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা থেকে এভাবেই যুদ্ধের দিনলিপি জানালেন জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান। জাহাজে থাকা ৩১ নাবিকের ১ জন তিনি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত শুরুর আগে থেকেই জাহাজটি পারস্য উপসাগরে রয়েছে। যুদ্ধ শুরুর পর কীভাবে তাদের প্রতিদিন কাটছে, তা তুলে ধরেছেন প্রথম আলোর কাছে।
রাশেদুল হাসান জানান, ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি জেবেল আলী বন্দরে পৌঁছায়। সেদিন বন্দরে ছিল অস্বাভাবিক নীরবতা।
পরদিন ভোরে ইরানে হামলার খবর আসে। তখনো তাঁরা বুঝতে পারেননি, যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যেও।