You have reached your daily news limit

Please log in to continue


ইফতারের পর কোন চা হজমে সহায়ক

ইফতারের পর অনেকের চা খাওয়ার ইচ্ছা হয়। এই চা-ই হয়ে উঠতে পারে হজমসহায়ক পানীয়। আবার ভুল চায়ে বাধতে পারে বিপত্তিও। কোন চা খাবেন ইফতারের পর? এ সম্পর্কে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।

ইফতারের পর কেন চা খাবেন

ইফতারের পর অবসন্নতা পেয়ে বসতে পারে সহজেই। সারা দিনের ক্লান্তি দূর করতে চা দারুণ এক পানীয়। বিশেষ করে আপনার যদি বিকেলে বা সন্ধ্যায় চা খাওয়ার অভ্যাস থাকে, তাহলে ইফতারের পর চা না খেলে খারাপ লাগতে পারে।

ইফতারে ভাজাপোড়া বা অতিরিক্ত মসলা দেওয়া খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি হতে পারে যে কারও। এমন সমস্যা সমাধানে ঘরোয়া টোটকা হিসেবে খেতে পারেন বিশেষ কিছু চা।

কোন চা খাবেন, কোন চা খাবেন না

মৌরি চা, দারুচিনি চা, পুদিনাপাতার চা, ক্যামোমাইল চা, এমনকি সাদামাটা আদা চা-ও হজমে সহায়তা করতে পারে। প্রশান্তি মিলবে। এ ধরনের একাধিক উপকরণ একসঙ্গে মিশিয়েও তৈরি করতে পারেন চা। উপকার মিলবে। ভেষজ উপকরণ দিয়ে তৈরি করা চায়ে নানা রকম অ্যান্টি–অক্সিডেন্টও পাবেন। এগুলো দেহের জন্য ইতিবাচক।

তবে দুধ চা খাবেন না। ইফতারের পর তো নয়ই, অন্য সময়ও দুধ চা এড়িয়ে চলা উচিত। দুধ চা হজমসহায়ক নয়, বরং হজমের গন্ডগোলের কারণ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন