You have reached your daily news limit

Please log in to continue


শিশুর মাথার ওপরের নরম অংশটি দিতে পারে পানিশূন্যতার ইঙ্গিত

নবজাতক বা ছোট শিশুর মাথার ওপরের নরম জায়গাটি দেখে অনেক সময় বাবা-মা দুশ্চিন্তায় পড়েন। এটি স্বাভাবিক অছে কিনা, না কি কোনো সমস্যার লক্ষণ দিচ্ছে - এ নিয়ে দ্বিধা থাকে অনেকেরই।

মাথার ওপরের এই নরম অংশটি - যার নাম ফন্টানেল - শুধু শিশুর বৃদ্ধির অংশই নয়, এটি অনেক সময় শরীরের ভেতরের অবস্থারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে পানিশূন্যতার ক্ষেত্রে।

ফন্টানেল কী এবং কেন গুরুত্বপূর্ণ

শিশুর মাথার খুলির হাড়গুলো জন্মের সময় পুরোপুরি জোড়া লাগে না। জন্মের পরে এটা ধীরে ধীরে শক্ত হয়ে জোড়া লাগে। নবজাতকের মাথার হাড়ের মাঝের এই ফাঁকা জায়গাটিই ফন্টানেল, যা মস্তিষ্কের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্য অনুযায়ী, এটি শিশুর স্বাভাবিক বিকাশের অংশ এবং প্রথম দেড় বছরের মধ্যে ধীরে ধীরে এটি বন্ধ হয়ে যায়।

পানিশূন্যতার লক্ষণ হিসেবে ফন্টানেল

চিকিৎসকেরা বলেন, ফন্টানেলের অবস্থান দেখে অনেক সময় পানিশূন্যতা বোঝা যায়। যদি এই নরম অংশটি স্বাভাবিকের তুলনায় বেশি বসে যায় এবং এর সঙ্গে কিছু লক্ষণ দেখা যায়, তাহলে তা হতে পারে পানিশূন্যতার ইঙ্গিত। অন্যান্য লক্ষণগুলো হলো -

>> ঠোঁট বা মুখ শুকিয়ে যাওয়া
>> প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
>> শিশুর অস্বাভাবিক দুর্বলতা বা অস্থিরতা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন