দাম্পত্যে ফাটল ধরাচ্ছে এই ৫ ‘শত্রু’, সতর্ক না হলে বিচ্ছেদ অনিবার্য

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৪:৪৫

বিয়ের আগে সম্পর্কের দিনগুলোতে একে অপরের প্রতি যে টান থাকে, বিয়ের পর অনেক ক্ষেত্রেই তাতে ভাটা পড়ে। সারাক্ষণ খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা বা মেসেজ করার সেই অভ্যাস যেন হঠাৎ বদলে যায়। অনেকেই মনে করেন, বিয়ে হয়ে গিয়েছে মানেই সম্পর্কের বাড়তি যত্নের আর প্রয়োজন নেই—আর ঠিক এখান থেকেই সমস্যার সূত্রপাত। ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। দাম্পত্য অটুট রাখতে সম্পর্কের কিছু ‘শত্রু’ সম্পর্কে সচেতন থাকা জরুরি, নতুবা বিচ্ছেদ হওয়া অস্বাভাবিক নয়।


নিচে সম্পর্কের এমন ৫টি ‘শত্রু’ এবং তা থেকে উত্তরণের উপায় তুলে ধরা হলো:


১. যোগাযোগের অভাব


যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক যোগাযোগ। যে কোনো কারণেই হোক না কেন, কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, একরাশ অভিমান মনে চেপে একজন চুপ হয়ে যান, আর অন্যজনও জানার চেষ্টা করেন না কী হয়েছে। মনে রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন, মুখোমুখি কথা বলা আবশ্যক। কথা বলা বন্ধ করলে ভুল বোঝাবুঝি ও দূরত্ব কেবল বাড়তেই থাকে।


২. স্মার্টফোনে অতিরিক্ত আসক্তি


বর্তমান সময়ে দাম্পত্য কলহের অন্যতম প্রধান কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। কাজের প্রয়োজনে সারাদিন ফোনে ডুবে থাকলেও, অফিস থেকে ফেরার পর সঙ্গী অপেক্ষা করেন কিছুটা কোয়ালিটি টাইমের জন্য। কিন্তু বাড়ি ফিরেও যদি ফোন বা সোশ্যাল মিডিয়ায় মগ্ন থাকেন, তবে নিজেদের মধ্যে আর কথা বলা হয়ে ওঠে না। একই ঘরে থেকেও প্রযুক্তির কারণে তৈরি হয় যোজন যোজন দূরত্ব।


৩. তৃতীয় ব্যক্তির কথায় কান দেওয়া


আপনার জীবনসঙ্গী সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি নেতিবাচক কিছু বলতেই পারেন। কিন্তু তা যাচাই না করে বিশ্বাস করা বা সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া বড় ভুল। গুজবে কান না দিয়ে সরাসরি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের মানুষের হস্তক্ষেপ সম্পর্কের গভীরতা কমিয়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও