ইরান যুদ্ধ নিয়ে অচলাবস্থায় ট্রাম্প, স্পষ্ট কৌশলের অভাব
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৪:৩৮
ইরান যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট লক্ষ্য বা প্রস্থান কৌশল নির্ধারণ করতে না পারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক ধরনের অচলাবস্থার মুখে পড়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
যুদ্ধের মধ্যেই এক জ্যেষ্ঠ মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা পদত্যাগ করে প্রকাশ্যে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয় এবং তিনি এই যুদ্ধে সমর্থন দিতে পারেন না—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করেননি।
বিশেষজ্ঞদের মতে, একতরফাভাবে যুদ্ধ শেষ করা সম্ভব নয়—এ জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। আর ইরান এখনো আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দেয়নি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর আগে
সমকাল
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর আগে
www.ajkerpatrika.com
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর, ১ মাস আগে
www.ajkerpatrika.com
| আমেরিকা / যুক্তরাষ্ট্র
২ বছর, ১ মাস আগে