ইরানে ইসরায়েলি গুপ্তচর বলে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বিডি নিউজ ২৪ ইরান প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৪:৩৭

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।


বুধবার দেশটির বিচার বিভাগের দাপ্তরিক সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে কুরোশ কেইভানি হিসেবে শনাক্ত করেছে সংবাদ সংস্থাটি।


মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, “ওই ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ইরানের সংবেদনশীল স্থাপনার ছবি ও তথ্য সরবরাহ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।”


ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের দীর্ঘ ‘ছায়া যুদ্ধে’ লিপ্ত ইরান এর আগেও মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার এবং দেশটির অভ্যন্তরে মোসাদের কার্যক্রমে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।


এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান সন্দেহভাজন গুপ্তচরদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও