You have reached your daily news limit

Please log in to continue


একাত্তর সব গণ-অভ্যুত্থান ও আন্দোলনের ধারক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে শুধু একটি সাল নয়; জাতির আত্মপ্রকাশের মুহূর্ত, দীর্ঘ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সমষ্টিগত প্রতিবাদের চূড়ান্ত রূপ। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই অর্জনকে অতিক্রম করার মতো কোনো ঘটনা ঘটেনি। ভবিষ্যতে ঘটবে—এমন প্রত্যাশা করা কঠিন। কারণ একাত্তর শুধু রাষ্ট্রীয় স্বাধীনতার ঘোষণা নয়; ছিল জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের লড়াই।

একাত্তরকে বুঝতে হলে তার পূর্বপ্রস্তুতির ইতিহাস অনুধাবন জরুরি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাঙালির সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার প্রথম সুসংগঠিত প্রতিবাদ। মাতৃভাষার দাবিতে রক্তদানের মধ্য দিয়ে বাঙালি জানান দেয়, অধিকার আদায় করতে হলে মূল্য দিতে হয়। এরপর ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে গণরায়ের বহিঃপ্রকাশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন