পরিবার কল্যাণে এবং নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড
বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহারে ফ্যামিলি কার্ড; ফারমার্স কার্ড; নারী স্বাস্থ্য; স্কুলের শিশুদের জন্য মিড-ডে-মিল; যুবকের কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম, নির্বাচিত সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে একযোগে ৪০ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু করে ইতিহাস গড়লেন।
এ ছাড়া সরকার গঠনের এক মাসের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও যাজকদের সামাজিক নিরাপত্তা জোরদারের জন্য প্রতিমাসে ১০ হাজার টাকা সম্মানি ভাতা প্রদান করার সিদ্ধান্ত ২-১ দিনের মধ্যে কার্যকরী হচ্ছে; প্রাথমিকভাবে ৪ হাজার ৮০৯টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মোট ১০ হাজার টাকা এবং মন্দির, প্যাগোডা ও গির্জার জন্য আট হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, কোনো সরকারপ্রধানই নির্বাচনের দেওয়া প্রতিশ্রুতি এত অল্প সময়ে বাস্তবায়ন করতে পারেনি। এ দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকারের উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
- ট্যাগ:
- মতামত
- নারীর ক্ষমতায়ন