ইসরাইলি হামলায় আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান
যুগান্তর
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:০৫
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরাইলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।
বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৩টার দিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'মেহর নিউজ'-এর বরাত দিয়ে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
এর আগে মঙ্গলবার রাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছিল যে, তারা একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে। কয়েক ঘণ্টা পর ইরান আনুষ্ঠানিকভাবে তার 'শাহাদাত'-এর খবর নিশ্চিত করে।