জামিনে মুক্তির পর জেলগেটে আটক লালমনিরহাটের সেই ইউপি চেয়ারম্যান

প্রথম আলো কালীগঞ্জ (লালমনিরহাট) প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ২০:৫৮

লালমনিরহাটের কালীগঞ্জের মদাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে (বিপ্লব) মঙ্গলবার জেলগেট থেকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে আদিতমারীর বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ৩ মার্চ করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


সম্প্রতি ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঙ্গে উপজেলা বিএনপির দুই নেতার মুঠোফোনে কথোপকথনের দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে শোনা যায়, বিএনপির নেতারা লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের জন্য ভিজিএফ কার্ডের থার্টি পারসেন্ট বরাদ্দ নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন। এ নিয়ে প্রথম আলোর অনলাইন সংস্করণে ১৫ মার্চ ‘ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পার্সেন্ট বুঝাইয়া দিছেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। অবশ্য বিএনপির ওই দুই নেতা ফাঁস হওয়া অডিও ক্লিপ তাঁদের নয় বলে দাবি করেন।


কথোপকথন ফাঁসের ঘটনার পর ওই ইউপি চেয়ারম্যানকে ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর স্ত্রীর অভিযোগ, ভিজিএফ কার্ডে এমপির থার্টি পারসেন্ট নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে মুঠোফোনে কথার জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার সকালে ওই মামলায় লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলা কারাগারের ফটক থেকে ডিবি পুলিশের সদস্যরা আবার ওই চেয়ারম্যানকে আটক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও