You have reached your daily news limit

Please log in to continue


জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

আজ ২৭ রমজান। ২৯ রমজানে চাঁদ দেখা দিলে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, অন্যথায় ঈদ হবে ২১ মার্চ। এমন সমীকরণে নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সবখানে। অন্যদিকে, ঈদকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপ ও তৎপরতাও আগের চেয়ে বেড়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি একই দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে, শুভেচ্ছা বিনিময় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে (২৯ মিন্টো রোড, ঢাকা) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন