You have reached your daily news limit

Please log in to continue


আকাশপথে ঈদযাত্রা: ঘরমুখো চাপ সৈয়দপুর রুটে, ঈদের পর কক্সবাজারমুখী যাত্রী বেশি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়ছে। ঈদের আগে সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে উত্তরাঞ্চলমুখী রুটে, বিশেষ করে সৈয়দপুর ও রাজশাহী গন্তব্যে। চাহিদা রয়েছে যশোর রুটেও। আর ঈদ শেষে পর্যটনকেন্দ্র কক্সবাজার হয়ে উঠছে যাত্রীদের প্রধান আকর্ষণ।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এয়ারলাইনস সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন। ঈদ সামনে রেখে বর্তমানে ঢাকা-সৈয়দপুর রুটে টিকিটের চাহিদা সর্বোচ্চ। অনেক ক্ষেত্রে ওয়ানওয়ে ভাড়া আট হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি যশোর ও রাজশাহী রুটেও টিকিট প্রায় শেষ পর্যায়ে। চট্টগ্রাম ও সিলেট রুটেও স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী কিছুটা বেশি।

অন্যদিকে, ঈদের পর ২২ মার্চ থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীর চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। এই রুটে টিকিটের মূল্য সর্বোচ্চ ১১ হাজার ২৪৯ টাকা পর্যন্ত উঠেছে। এ ছাড়া সিলেটগামী টিকিট ৪ হাজার ৬৯৯ টাকা থেকে শুরু হলেও সেখানেও চাহিদা বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন