You have reached your daily news limit

Please log in to continue


সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কি জুলাই সনদ বাস্তবায়ন হবে না?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে সংবিধান সংস্কার পরিষদ এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অনৈক্য তথা সাংবিধানিক জটিলতার সৃষ্টি হবে, সেটি অবধারিতই ছিল। জুলাই সনদের ওপরে যখন গণভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তখনই এরকম শঙ্কার কথা বলেছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো এবং যে প্রক্রিয়ায় ও যেসব প্রশ্নে গণভোট নেওয়া হলো, সেখানে বড় ধরনের ত্রুটি ছিল।

কিন্তু এসব ত্রুটি নিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি খুব বেশি আলোচনা করতে চায়নি বা করেনি এই কারণে যে, তাতে পুরো নির্বাচনটিই ভণ্ডুল বা দীর্ঘ সময়ের জন্য ঝুলে যেতে পারত। বিএনপি বরং যেকোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচনটি চেয়েছে। তার সঙ্গে একই দিনে গণভোট ইস্যুতেও তাদের অবস্থান ছিল ‘ধরি মাছ না ছুঁই পানি’। গণভোটে হ্যাঁ তথা জুলাই সনদের পক্ষে তারা আনুষ্ঠানিকভাবে ভোট চেয়েছে একেবারে শেষদিকে। তবে গণভোট ইস্যুতে বিএনপির এই অবস্থানও ছিল বেশ কৌশলী। কেননা তারা জানত, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেই জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে না। কারণ সেখানে ‘সাংবিধানিক ফ্যাকরা’ আছে—যা এখন সামনে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন