You have reached your daily news limit

Please log in to continue


এআই সহযোগী রোবট ফোন

স্মার্টফোন ও প্রযুক্তিশিল্পে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে। স্মার্টফোনকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাচ্ছে। কোথাও স্মার্টফোনে ড্রোন ব্যবস্থা, কোথাও লুকানো ক্যামেরা। আবার কোনো কোনো স্মার্টফোনে দেখা মিলছে কুলিং ফ্যান। তবে এবার দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন কিছু। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৬। এবারের আয়োজনে আলোচিত উদ্ভাবন ছিল রোবট ফোন। বহুল পরিচিত চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার তৈরি করেছে এটি।

আলোচিত এই রোবট ফোন দেখতে সাধারণ স্মার্টফোনের মতোই। তবে এর বিশেষত্ব হলো, এতে রয়েছে একটি রোবোটিক ক্যামেরা মডিউল। দেখতে অনেকটা মোবাইল ফোনের সঙ্গে ছোটখাটো গিম্বলসহ ক্যামেরা। এই স্মার্টফোন হাতে নিলে পেছন থেকে গিম্বল সিস্টেম ক্যামেরা বের হয়ে আসে। তারপর এর স্ক্রিনে এক জোড়া চোখ ভেসে ওঠে। এখানে চোখের সাহায্যে ক্যামেরা মডিউলটি নিয়ন্ত্রণ করা যায়। ক্যামেরাটি নিয়ন্ত্রণ করাকে অনার বলছে, এমবেডেড এআই। এই এআই ফোন ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। আউটফিট সম্পর্কে ধারণা দিতে পারে এবং পোশাক সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরতে পারে। তা ছাড়া স্মার্টফোনটি রিয়েল টাইম বিভিন্ন বিষয় ট্র্যাক করতে পারে। অনারের এআই পণ্য বিশেষজ্ঞ থমাস বাই বলেন, ‘রোবট ফোন হলো প্রথম ফোন, যা শারীরিকভাবে বিশ্বের সঙ্গে দেখতে, শুনতে এবং যোগাযোগ করতে পারে। কারণ, আমাদের ফোনে এই রোবোটিক হাত তৈরি করা হয়েছে, এখন আপনি এটিকে সত্যিকারের একজন সঙ্গী হিসেবে ব্যবহার করতে পারেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন