কাটের বৈচিত্র্যই এবারের ঈদের ধারা
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:৫১
নির্দিষ্ট একটি নকশা বা কাটে ফ্যাশনকে বেঁধে রাখা হচ্ছে না। পছন্দের ভিন্নতার কারণেই পোশাকের নকশা আর কাটেও এসেছে ভিন্নতা। একই বছর পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা আবার হাঁটু পর্যন্ত খাটো পোশাক ট্রেন্ডে থাকা বিরল ঘটনাই বলতে হয়। তবে এবারের ফ্যাশন হাউসগুলোতে সেটাই দেখা যাচ্ছে। তরুণীরা কামিজ, কুর্তা বা কাফতান যেটাই পরুক, তাতে দেখা যাচ্ছে একাধিক দৈর্ঘ্য আর কাটের বৈচিত্র্য।
তবে একটি বিষয় কমন আছে, সেটা হলো ঢিলেঢালা কাট। কারণ হিসেবে গরম ছাড়াও শরীরের গড়ন ঢাকার কথা জানালেন ডিজাইনাররা। মানে আপনার শারীরিক কাঠামো যেমনই হোক না কেন, সেটাকে ইতিবাচকভাবে উপস্থাপন করবে ঢিলেঢালা পোশাক।