রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:০৫
শুটিং বা কাজের ব্যস্ততার ফাঁকে তারকাদের ইফতারের মুহূর্ত প্রায়ই দেখা যায়। তবে এবার জনাকীর্ণ মহাসড়কের পাশে সপরিবারে ইফতার করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার সাবা ইব্রাহিম। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্করের ননদ এবং অভিনেতা শোয়েব ইব্রাহিমের বোন সাবার এই কর্মকাণ্ডকে 'বিপজ্জনক' ও 'দায়িত্বজ্ঞানহীন' বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি মুম্বাই থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মহাসড়কের ধারে গাড়ি থামিয়ে ইফতারের আয়োজন করেন সাবা। সেই মুহূর্তের একটি ভিডিও তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, দ্রুতগামী যানবাহনের চলাচলের মধ্যেই রাস্তার পাশে চাদর পেতে স্বামী ও কোলের শিশুকে নিয়ে ইফতার করছেন তিনি। ইফতারের সময় হয়ে যাওয়ায় এবং গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি রাস্তার পাশেই এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।