‘ইত্যাদি’ শুধু অনুষ্ঠান নয়, পারিবারিক মিলনমেলা: হানিফ সংকেত

প্রথম আলো প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:১১

ঈদের আনন্দময় স্মৃতির সঙ্গে নব্বইয়ের দশক থেকে জড়িয়ে আছে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান ‘ইত্যাদি’। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, দর্শকের অভ্যাসও পাল্টেছে; তবু ঈদ এলেই দর্শকদের প্রত্যাশার তালিকায় এখনো শীর্ষের দিকেই থাকে এই অনুষ্ঠান। সেই ‘ইত্যাদি’র নির্মাতা হানিফ সংকেত—যিনি শুধু জনপ্রিয় উপস্থাপকই নন, ব্যঙ্গ–রসের আড়ালে সমাজের নানা অসংগতি তুলে ধরা এক সচেতন নির্মাতা ও লেখকও—এবার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এই উপলক্ষে মিরপুরে তাঁর অফিসে তাঁকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন মাসুম অপু


বিকেলের আলো তখন মিরপুর ইনডোর স্টেডিয়ামের পেছনের এলাকাটিতে নরম হয়ে এসেছে। সেই আলো পেরিয়ে ঢুকলাম ফাগুন অডিও ভিশনের ভবনে। এখানেই বছরের পর বছর তৈরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বাইরে থেকে ভবনটি খুব সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই বোঝা যায়—এখানে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের বহু স্মরণীয় মুহূর্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও