৩২% কারখানা ফেব্রুয়ারি মাসের বেতনই দেয়নি

প্রথম আলো প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:০০

সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও রপ্তানিমুখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ গতকাল রোববার পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা বা বোনাস পায়নি। যদিও শ্রমিকের বেতন-ভাতা পরিশোধে রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।


একাধিক শ্রমিকনেতার অভিযোগ, মালিকদের একটি অংশ ইচ্ছা করেই শ্রমিকের বেতন ও বোনাস নির্ধারিত সময়ে পরিশোধ করে না। সে কারণে অনেক শ্রমিক অনিশ্চয়তায় থাকেন। অন্যদিকে তৈরি পোশাকশিল্প কারখানার মালিকেরা বলছেন, অধিকাংশ কারখানা গত মাসের বেতন-ভাতা দিয়েছে। আগামী বুধবারের মধ্যে বোনাস দিয়ে কারখানাগুলোতে ছুটি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও