You have reached your daily news limit

Please log in to continue


ঈদে টানা ব্যাংক বন্ধ, টাকা তুলবেন কীভাবে

এবার ঈদের কারণে টানা সাত দিন ছুটির কবলে পড়ছে দেশ। ফলে এই সময়ে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাহলে কি এই সময়ে টাকাপয়সার লেনদেন বন্ধ থাকবে? অবশ্যই নয়। এই সময়ে খোলা থাকবে সব বিকল্প ব্যাংকিং বা লেনদেনের ব্যবস্থা। বন্ধের সময় নগদ টাকার প্রয়োজন হয়। এই সময় এটিএম বুথ এবং এমএফএসের ক্যাশআউটই ভরসা।

কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে, চাইলে পয়েন্ট অব সেলে (পিওএস) গিয়ে লেনদেন করা যাবে। এ সময় সব ধরনের ইন্টারনেটভিত্তিক লেনদেনের ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু থাকবে। ফলে ব্যাংক বন্ধ থাকলেও আর্থিক লেনদেন চালু রাখতে সমস্যা হবে না বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে দীর্ঘ ছুটিতে অনেক সময় এটিএম বুথে টাকার সংকট দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন