You have reached your daily news limit

Please log in to continue


বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির মাধ্যমে আমরা অর্থনীতির মধ্যে গতি সঞ্চারণ করতে চাই

রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করেছেন। ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং সোয়াস, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আনিকা মাহজাবিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে জানতে চাই।

উত্তরাধিকার সূত্রে আমরা একটি ধসে পড়া অর্থনীতি পেয়েছি। একেবারেই খাদের কিনারে অর্থনীতি চলে গেছে। প্রতিটি নির্দেশক তা-ই প্রমাণ করে। এ রকম পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে আশা এবং আকাঙ্ক্ষা জন্মেছে। জনগণ মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার জোটভুক্ত দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন