You have reached your daily news limit

Please log in to continue


অভিবাসী কর্মীদের নিয়োগপ্রক্রিয়ায়ই মূল গলদ

গত ২৩ জানুয়ারি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সংঘটিত দুর্নীতি নিয়ে ব্লুমবার্গ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কর্মী নিয়োগ ব্যবস্থায় দুঃসহ দুর্নীতির উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই প্রক্রিয়া রাজনীতিতে যুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ধনী বানাচ্ছে, আর কর্মীদের ঋণ, শোষণ ও বাধ্য-শ্রমের চক্রে আবদ্ধ করছে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের অনেক বেশি অর্থ প্রদান করতে হয়।

প্রতিবেদনটির মতে, মালয়েশিয়ার শাসকগোষ্ঠীর মধ্যে থাকা ব্যক্তিরা কর্মী নিয়োগ প্রক্রিয়ার অপব্যবহার সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও সেসবের সমাধান করেননি। কারণ উচ্চ অভিবাসন ব্যয়ের বড় অংশই দুই পক্ষের পকেটে যায়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, যিনি নিয়োগপদ্ধতি সংস্কারের পক্ষে ছিলেন, তিনিও বলেছেন যে এতে অনেক স্তরের মানুষ জড়িত। ব্লুমবার্গ দুই দেশের সরকারের বক্তব্য নিতে গিয়ে তাদের কাছ থেকে কোনো সাড়া পায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন