You have reached your daily news limit

Please log in to continue


খাদ্যে ভেজাল : বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

মানুষের জীবনধারণ ও জীবনযাপনের জন্য যতগুলো চাহিদা রয়েছে, খাদ্য হচ্ছে তার মধ্যে প্রথম ও প্রধান মৌলিক চাহিদা। কিন্তু দেশের জনগণ প্রতিদিন যেসব খাবার খায়, তা কি ভেজালমুক্ত? নিশ্চয় না। অর্থাৎ প্রতিনিয়তই জনগণ ভেজালযুক্ত খাদ্য খাচ্ছে। ভেজাল খাদ্য থেকে জনগণ মুক্তি চাইলেও কিছুতেই মুক্তি মিলছে না।

তবে এক দিনে এই অবস্থার সৃষ্টি হয়নি। দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি, অসাধু ও মুনাফালোভীদের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভেজালমুক্ত খাদ্য যেমন দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ করে, তেমনি ভেজালযুক্ত খাদ্য গ্রহণের ফলে নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন বিপন্ন হয়। তাই ‘সকল সুখের মূল’ নামক স্বাস্থ্যকে সুস্থ রাখতে ভেজালমুক্ত খাবার গ্রহণের বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন