You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে

চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া জানিয়েছে, বিভিন্ন অর্থনৈতিক ও সরবরাহজনিত সমস্যার কারণে বৈশ্বিক বাজারে স্মার্টফোন সরবরাহ প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ ঘাটতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এই পরিস্থিতির বড় কারণ। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ায় উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে একটি স্মার্টফোন তৈরির মোট খরচের বড় অংশই মেমোরি চিপের পেছনে ব্যয় হচ্ছে। এতে নির্মাতাদের মুনাফা কমে যাচ্ছে। ফলে অনেক কোম্পানি ২০২৫ সালের শেষ দিক থেকেই তাদের ডিভাইসের দাম বাড়ানোর পথে হাঁটছে।

তবে দাম বাড়ার কারণে বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলোতে, যেখানে ক্রেতারা তুলনামূলকভাবে কম দামের ফোনের দিকে ঝুঁকে থাকেন, সেখানে বিক্রিতে বড় ধরনের পতন ঘটতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন