You have reached your daily news limit

Please log in to continue


আমিরের জন্মদিনে নেই কোনো উদযাপন, ছিলেন না প্রেমিকা গৌরী

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬১ বছরে পা দিয়ে আবারও প্রেমে পড়েছিলেন। গত বছর ঘটা করে নিজের জন্মদিন পালন করেছিলেন, সেই সঙ্গে সুখবর দিয়েছিলেন তার ভক্ত-অনুরাগীসহ সামাজিক মাধ্যম নেটিজেনদের। 

দিও একটা সময় ভেবেছিলেন, এ জীবনে আর প্রেম হবে না। তারপর তার জীবনে আসেন গৌরী স্প্র্যাট। প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জন্মদিনের উদযাপনে। প্রেমিকাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। তবে এবারের জন্মদিনে যেন মুখই দেখালেন না মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। শনিবার (১৪ মার্চ) ৬২তম জন্মদিন ছিল। এদিন দেখা মেলেনি প্রেমিক যুগলের। 

যদিও জন্মদিনের আগে প্রবীণ অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির খান। এ ছাড়া মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। ১৪ মার্চ সকাল থেকে ছেলের ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন