You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সেনেটর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন’ বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন সেনেটর ক্রিস মারফি।

ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এই ডেমোক্র্যাটিক সিনেটর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধারাবাহিক কয়েকটি পোস্টে মারফি সতর্ক করে দিয়ে বলেন, “এই যুদ্ধ এরই মধ্যে এই অঞ্চলকে সহিংসতার চক্রে ঠেলে দিয়েছে।

“এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে, ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি অনেক ভুল ধারণা করেছিলেন। গোটা অঞ্চলে এখন আগুন জ্বলছে।”

মারফি বলেন, প্রথম সংকটটি চলছে হরমুজ প্রণালি ঘিরে। এটি অত্যন্ত সরু নৌপথ, যেখান দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশেরও বেশি পরিবহণ হয়।

ইরান এই সমুদ্রপথটি বিঘ্নিত করার সক্ষমতাকে খাটো করে দেখেছিল ওয়াশিংটন। তিনি লেখেন, “ট্রাম্প মনে করেছিলেন ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন