You have reached your daily news limit

Please log in to continue


১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান

সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯১ রানের টার্গেট তাড়া করতে নেমেই বিপদে পাকিস্তান ক্রিকেট দল। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

পরপর দুই ওভারে তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় ওভারে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান তরুণ পেসার নাহিদ রানা।

তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের তারকা ওপেনার শাহিবজাদা ফারহান। 

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে পাকিস্তানের আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান তরুণ পেসার নাহিদ রান। তার করা ওভারের পঞ্চম বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাদাকাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন