You have reached your daily news limit

Please log in to continue


রেশনিং শেষ হলেও দীর্ঘ লাইনের ভোগান্তি, স্বাভাবিক হতে লাগবে ‘৩-৪ দিন’

তেল পাম্পের রেশনিং তুলে দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও রোববার দিনভর পরিস্থিতি ছিল গত সপ্তাহের মতই।

অনেক তেল পাম্পে তেল দেওয়াই হচ্ছে না, আর যেগুলোতে দেওয়া হচ্ছে সেগুলোতে দিনভর ছিল লম্বা লাইন।

তেল দেওয়া হচ্ছে আগের নিয়মেই। অর্থাৎ সাধারণ বাইকে ২০০ টাকার, রাইড শেয়ারিং বাইকে ৫ লিটার করে; আর প্রাইভেট কারে দেওয়া হচ্ছে ১০ লিটার করে।

তেল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি অর্ডার এবং সে অনুযায়ী স্বাভাবিক সরবরাহ এখনো পাম্পে এসে পৌঁছেনি। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে ৩-৪ দিন সময় লাগবে।

শনিবারই সরকারের পক্ষ থেকে রেশনিং তুলে নেওয়ার আভাস দেওয়া হয়েছিল। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, “আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না। সবাই চাহিদামত তেল কিনতে পারবেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন