You have reached your daily news limit

Please log in to continue


জ্বালানি তেল বিক্রিতে সব বিধিনিষেধ প্রত্যাহার

ইরান যুদ্ধ শুরুর পর সতর্কতামূলক জ্বালানি তেল বিপণনের বিভিন্ন স্তরে আরোপিত রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। ফলে এখন থেকে আগের মতোই প্রয়োজন মতো পেট্রল, অকটেন, ডিজেল কেরোসিন সংগ্রহ করতে পারবেন ভোক্তারা।

আজ রোববার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ ১৫ মার্চ থেকে সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন