রণবীরকে হটিয়ে শীর্ষে শাকিব, দ্বিতীয় সিয়াম, রাজ-সাবিলারা কোথায়

প্রথম আলো প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:৫০

ঈদ সামনে রেখে ইউটিউবে ট্রেন্ডিং মুভি ট্রেলারস-এ জমে উঠেছে সিনেমার ট্রেলারে শীর্ষে থাকার প্রতিযোগিতা। কয়েক দিন ধরে ট্রেন্ডিং তালিকার শীর্ষে থাকা রণবীর সিংয়ের নতুন সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে এখন আলোচনার কেন্দ্রে দুই বাংলাদেশি ছবি। তালিকার এক নম্বরে উঠে এসেছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার, আর দ্বিতীয় স্থানে রয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’–এর ট্রেলার।


এসকে ফিল্ম ইউটিউব চ্যানেলে দুই দিন আগে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ পায়। এটি বাংলাদেশ থেকে দুই দিনেই দেখা হয়েছে সাত লাখের বেশিবার। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট। টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমার শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যে কারণে শাকিব খানকেই দেখছেন বেশি দর্শক। ৭ হাজারের বেশি দর্শক এখানে মন্তব্য করেছেন। ৩৪ হাজার দর্শক লাইক দিয়েছেন।


গতকাল রাতে প্রকাশ পেয়েছে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার ট্রেলার। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পর চার লাখের বেশি দর্শক দেখেছেন। ১৫ ঘণ্টায় ২০ হাজার দর্শক লাইক দিয়েছেন। আর ৫ হাজারের বেশি দর্শক মন্তব্য করে ট্রেলারের প্রশংসা করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমায় ভিন্নভাবে এই প্রথম ধরা দিলেন সিয়াম। অ্যাকশন ঘরানার এই সিনেমায় সিয়ামকে দেখা যাবে মারমুখী চরিত্রে। ভয়ংকর পরিস্থিতি তৈরি করে খুন খারাবির মাধ্যমে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। সিয়ামের সহশিল্পী টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও