You have reached your daily news limit

Please log in to continue


ভারত থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল আসছে এপ্রিলে

দেশে আরও ৩৪ হাজার টন ডিজেল আসছে ভারত থেকে। এপ্রিলে এই ডিজেল দেশে আসবে। ইতোমধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) জ্বালানি বিভাগকে তেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ১১ মার্চ ভারত বাংলাদেশ সীমান্তের পাইপলাইন দিয়ে ৫ হাজার টন ডিজেল সরবরাহ করেছে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত থেকে আরও ৪৩ হাজার টন ডিজেল বিক্রির প্রস্তাব বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক। এ কারণে তেলের ওপর রেশনিং তুলে নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে বিএনপি সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এ বছরের জন্য ২ লাখ ৬০ হাজার টন ডিজেল বিক্রির প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে অনেকদিন ধরে জ্বালানি সহযোগিতার চুক্তি আছে। সেই ব্যাপারে ভারত আলাপ-আলোচনা করছে। এর মধ্যে শুক্রবার ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইওসিএল এক চিঠি দিয়ে জানিয়েছে, আপাতত তারা ৩৪ হাজার টন ডিজেল দিতে পারে। বাকি চাহিদার ব্যাপারে তারা পরে জানাবে। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক দামে দেশটি থেকে পরিশোধিত ডিজেল কিনছে। এর সঙ্গে তেলের পরিবহণ খরচ হিসাবে প্রতি ব্যারেলে ৫ ডলার করে প্রিমিয়াম দিতে হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসিকে। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী, উত্তরবঙ্গের কাছে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে প্রতিবছর ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ক্রয়ের কথা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এ বছর সরকার সেই জায়গায় ২ লাখ ৬০ হাজার টন ডিজেল দিতে বলেছে ভারতকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত সপ্তাহে এক প্রেস বিফ্রিংয়ে বলেছেন, ভারত বাংলাদেশসহ প্রতিবেশী দেশে তেল বিক্রির ব্যাপারে চিন্তা করছে। কারণ, ভারত প্রথম তার নাগরিকের চাহিদা পূরণ করে প্রতিবেশীদের তেল দিতে চাইছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন