‘অজ্ঞান পার্টি থেকে সাবধান’, আর যা বললেন প্রাণ হারানো ইমরানের স্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:২৯

প্রায় তিন বছর আগে ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়ে প্রাণ হারানো ইমরান বাদলের স্ত্রী রুম্পা দুই ছেলেকে নিয়ে এখন গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থাকেন।


আত্মীয়-স্বজনের সহযোগিতায় জীবন বয়ে নিয়ে চলা এই নারী ঈদ সামনে রেখে সতর্ক করে বলেছেন, তার স্বামীর মতো যেন আর কারো জীবনে এমন না ঘটে।


এ ঘটনায় করা মামলার একজন আসামির দেওয়া জবানবন্দি ও আরেকজনকে জিজ্ঞাসাবাদের তথ্যের বরাতে জানা গেছে, মানুষকে অজ্ঞান করে টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুট করা এই চক্রটি মানুষকের ধোঁকা দিতে ছদ্মবেশ নিত।


কখনো কখনো তারা মাদ্রাসার নামে চাঁদা তুলত।


এ চক্রটির কবলে পড়ে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি প্রাণ হারান ইমরান বাদল, তিনি তখন টঙ্গীর কটন ফিল্ড বিডি লিমিটেডের ক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


সে দিন সকাল ১১টার দিকে অফিসের কাজে বিকাশ পরিবহনের একটি বাসে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে উত্তরার দিকে আসছিলেন ইমরান। অজ্ঞান পার্টি চেতনানাশক খাইয়ে তার ব্যাগ থেকে লাখ খানেক টাকা নিয়ে যায়। উত্তরার কামারপাড়ায় যখন তাকে উদ্ধার করা হয়, তখন তিনি মৃত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও