You have reached your daily news limit

Please log in to continue


দুবাই কি ধনীদের নিরাপদ গন্তব্যের তকমা হারাচ্ছে?

বিশ্বের বিত্তবানদের নিরাপদ গন্তব্য হিসেবে দুবাইয়ের যে ভাবিমূর্তি, তাতে বেশ জোরেশোরেই আঘাত হেনেছে ইরান যুদ্ধ।

পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বিপুল সংখ্যক মানুষ এখন শহরটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সংযুক্ত আরব আমিরাতের এই শহরে যাদের পারিবারিক ব্যবসা বা অবকাঠামো রয়েছে, তারা সেখানে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন।

সিএনবিসির খবরে বলা হয়েছে, গত এক দশকে দুবাই নিজেকে বিশ্বের অভিজাত শ্রেণির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাব বলছে, রোদ পোহাতে, নিরাপত্তা পেতে এবং করমুক্ত আয়ের লোভে ২০১৪ সালের পর দুবাইয়ে কোটিপতির সংখ্যা দ্বিগুণ বেড়েছে। বর্তমানে এই সংখ্যা ৮১ হাজারের বেশি।

টানা পাঁচ বছর দুবাইয়ে বিলাসবহুল আবাসনের বাজার বিস্তৃত হয়েছে। গত বছর দুবাইয়ে ১ কোটি ডলারের বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচনা হয়েছে ৫০০টি, যা ২০২০ সালে ছিল ৩০টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন